২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন : ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন : ইসি সচিব
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন : ইসি সচিব

আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

রোববার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এ সময় সংরক্ষিত নারী আসনের ভোটে জামানত দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে শূন্য আাসনে নির্বাচনের সময় ৪৫ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হচ্ছে।

ইসি সচিব আরও বলেন, সংবিধানে নারী আসন ৪৫টি থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। কিন্তু নির্বাচনি আইনে এখনও ৪৫টি আছে। তাই আইনের ৪৫ থেকে ৫০টি করার প্রস্তাব করা হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, সুপারিশগুলো কমিশন সভায় অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর কেবিনেট হয়ে সংসদে যাবে। এরপর পাস হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:২৩   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ