লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কৃমি ওষুধ খাইয়ে সপ্তাহের কৃমি উদ্বোধন করেন। সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর।
পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন আহমেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, স্যানেটারী ইসপেক্টর আবদল্লা হিল হাকিম সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মো: সেলিম প্রমুখ।
লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আবদুল্ল­া হিল হাকিম জানান, পৌরসভার ১৫ টি ওয়ার্ডে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২২ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত (৫-১৬) বছরের সকল শিশুকে একটি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। তিনি এ ব্যাপারে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
অপর দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ২১ টি ইউনিয়নে ৮২০ টি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ২৯ হাজার এবং ১৫২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৩ হাজার শিশুকে কৃষি নাশক ওষুধ খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৭   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ