দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাস ভিত্তিক পর্যবেক্ষণ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।
আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মিলনায়তনে ‘সাইক্লোন সিত্রাং লিসন লার্নিং’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান ।
এনামুর রহমান আরো বলেন, সঠিক মনিটরিংয়ের ফলে ঘূর্ণিঝড় আম্পানের সময় উপকূলীয় এলাকার ২৪ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের গতিপথ বিক্ষিপ্ত থাকায় মাত্র সাড়ে ১০ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। তাই দুর্যোগ মোকাবিলায় শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও সমন্বয় করে কাজ করতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাবের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি) এর হেড অব ডেলিগেশন সঞ্জীব কুমার কাফলে, বাংলাদেশ সরকারের বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর ও বিডিআরসিএস’র বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তাগণ সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পদক্ষেপ, পূর্বাভাসভিত্তিক সাড়াদান, আগাম প্রস্তুতি, সতর্ক সংকেত বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩২   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ