শামীম-অহনার বিয়েতে ‘কোটি টাকার কাবিন’!

প্রথম পাতা » ছবি গ্যালারী » শামীম-অহনার বিয়েতে ‘কোটি টাকার কাবিন’!
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



শামীম-অহনার বিয়েতে ‘কোটি টাকার কাবিন’!

ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। পর্দার বাইরেও এই জুটি বেশ চর্চিত। বিশেষ করে, তাদের প্রেমের গুঞ্জনে নাটকপাড়ার বাতাস ভারী। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি পোস্ট সেই গুঞ্জনে ঘি ঢালে!

গত রোববার (২২ জানুয়ারি) মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ‘বিবাহের হলফনামা’ প্রকাশ করেছেন শামীম হাসান সরকার। অহনাকে ট্যাগ করে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

শামীম হাসান সরকারের সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তবে কেউ কেউ সেটিকে ‘নাটকের গল্প’ বলেও মন্তব্য করেছেন, তাদের ধারণাই ঠিক। বাস্তবে নয়, এটি নাটকের ‘বিবাহের হলফনামা’।

আসছে ভালোবাসা দিবসে রিফাত আদনান পাপনের পরিচালনায় ‘কোটি টাকার কাবিন’ নামের একটি নাটকে জুটি বেঁধেছেন শামীম-অহনা।

ফেসবুকের সেই পোস্ট প্রসঙ্গে শামীম হাসান সরকার জানিয়েছেন, ‘মজা করেই ফেসবুকে ছবিটি (বিবাহের হলফনামা) পোস্ট করা হয়েছে। বাস্তবে এমনটি হওয়ার সুযোগ নেই। অহনা আমার খুব ভালো সহকর্মী ও বন্ধু, এর বেশি কিছু না।’

বাংলাদেশ সময়: ১৪:২৮:২৭   ৫১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ