বিশ্বে বাতাসে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বে বাতাসে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



বিশ্বে বাতাসে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকার নাম উঠে এসছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৭৬ স্কোর। সেই হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া একই সময়ে একিউআই ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। ১৭১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৭০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৭০ একই স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের দিল্লি।

দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে আসছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে সম্যক ধারণা দেয়।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এরমধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৩৬   ৪৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ