দেশের প্রত্যেক জেলায় রেলপথ সংযোগ হবে : রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের প্রত্যেক জেলায় রেলপথ সংযোগ হবে : রেলমন্ত্রী
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



দেশের প্রত্যেক জেলায় রেলপথ সংযোগ হবে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশে বর্তমানে ব্রডগেজ ও মিটারগেজ রেলব্যবস্থা চালু রয়েছে। আমরা সমস্ত রেলব্যবস্থাকে ব্রডগেজ হিসেবে চালু করতে চাই। দেশের প্রত্যেক জেলার সঙ্গে রেলপথ সংযোগ চালু করা হবে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, চলতি বছর নতুন আরও ৭০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে লাকসাম থেকে আখাউড়া ১৭ কিলোমিটার ডাবল লাইন, টঙ্গী থেকে জয়দেবপুর থার্ড লাইন ১১ কিলোমিটার এবং রূপপুর পারমাণবিক কেন্দ্রের সঙ্গে পাকশী পর্যন্ত ১৯ কিলোমিটারসহ মোট ৭০ কিলোমিটার।
রেলমন্ত্রী বলেন, স্বাধীনতার আগে ভারতের বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি এবং আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত যে রেলপথ বন্ধ হয়েছিল, দুই দেশের চাহিদা অনুযায়ী সেগুলো আবার চালু করতে চাই। এ ছাড়া চলতি বছরের মধ্যেই চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে রেলপথ চালু করার পাশাপাশি খুলনা থেকে মংলা পর্যন্ত রেল লাইনের প্রকল্পটি আগামী জুনের মধ্যে উদ্বোধন করা যাবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:০৩   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ