‘লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায় থেকে কাজ করতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায় থেকে কাজ করতে হবে’
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



‘লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায় থেকে কাজ করতে হবে’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী যে লক্ষ্যটা দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করতে হলে মাঠ পর্যায় থেকে কাজ করতে হবে। এ চ্যালেঞ্জ অর্জন বা বাস্তবায়ন করা সহজ নয়। ডিসিদের সেই দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এক অধিবেশন এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সবার উদ্দেশে বলেছি, প্রধানমন্ত্রী আমাদের ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য দিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) আরেকটা টার্গেট দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় ১২ হাজার ডলারে যেতে হবে।

সালমান এফ রহমান বলেন, টার্গেট পূরণে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ধারণা দিয়েছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটার, অপটিক্যাল ফাইবার এসব প্রযুক্তি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে টার্গেট এচিভ করা সম্ভব হবে।

বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, আরেকটা ব্যাপার হচ্ছে খাদ্য নিরাপত্তা। প্রধানমন্ত্রী সেটার ওপরও জোর দিয়েছেন। অনাবাদী জমিকে চাষের আওতায় আনতে বলেছেন। এ দুইটা বিষয় যদি ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ ও ১২ হাজার ডলার মাথাপিছু আয় সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:২৬   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ