গত ১৪ বছরে গোটা বাংলাদেশ বদলে গেছে : ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » গত ১৪ বছরে গোটা বাংলাদেশ বদলে গেছে : ওবায়দুল কাদের
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩



গত ১৪ বছরে গোটা বাংলাদেশ বদলে গেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর রাজশাহীর জনসভা স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে রূপ নেবে। সমাবেশ থেকে দলীয় ও সরকারপ্রধান আগামী নির্বাচনে নৌকা প্রতীকে সমর্থন চাইবেন।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মাদরাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজশাহীবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত আছেন। এই সমাবেশে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ এবং রূপকল্প ২০৪১ প্রসঙ্গে কথা বলবেন। গত ১৪ বছরে গোটা বাংলাদেশ বদলে গেছে। একইভাবে বদলে গেছে রাজশাহীও। এই বদলে যাওয়ার পেছনে মূল অবদান শেখ হাসিনার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের বাকি আর মাত্র এক বছর। ইতোমধ্যে আমরা নির্বাচনের কার্যক্রম শুরু করে দিয়েছি। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে রাজশাহীবাসীর সমর্থন জানতে চাইবেন আওয়ামী লীগ সভাপতি।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৩   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ