সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিসিএস পুলিশ ক্যাডারের (৩৮তম ব্যাচ) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে রোববার (২৯ জানুয়ারি) সকালে ১০টার দিকে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাজশাহী রওনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে সারদা একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন। পরে তিনি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন এবং নবীন এ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন।

অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ছাড়াও মহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ অনুষ্ঠান উপলক্ষে পুলিশ একাডেমি সেজেছে নতুন সাজে। এছাড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা হয়েছে পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা।

এদিকে সারদা একাডেমির অনুষ্ঠান শেষ করে রাজশাহীর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর মাদ্রাসা মাঠে জনসভা শুরু হবে দুপুর আড়াইটায়।

জনসভায় প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা তুলে ধরার পাশাপাশি উত্তরাঞ্চলের জনগণের জন্য বিশেষ বক্তব্য দেবেন। পাশাপাশি ৩১টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন তিনি। এর মধ্যে ২৬টি উন্নয়ন প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং ৫টি চলমান।

এরপর ঢাকায় ফিরে জাতীয় সংসদ অধিবেশনে অংশ নেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:১৩:৩২   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে : মির্জা ফখরুল
অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল
আমরা জামায়াতে ইসলামীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম
বঙ্গভবন ও ভারতের সঙ্গে মিলে সাইবার হামলা শুরু করেছে বিএনপি: পরওয়ার
মজুত করা হয়েছিল রিভলবার ও গুলি, নুরু বাহিনীর সদস্য আটক
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বন্দর ও কলাগাছিয়ায় সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ