রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র কমান্ডারসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। গ্রেফতার সবাই হত্যাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।
রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার আরসার ৫ সদস্য। ছবি: সংগৃহীত

রোববার (২৯ জানুয়ারি) রাতে র‍্যাব-১৫, পুলিশ, এপিবিএন-৮ ও ১০-এর সদস্যরা উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের এল/৩ ব্লকের বাসিন্দা ও ‘আরসা’র গ্রুপ কমান্ডার ডা. রফিক, একই ক্যাম্পের এল/১১ ব্লকের মোহাম্মদ রফিক, ১২ নম্বর ক্যাম্পের এইচ/১৩ ব্লকের রফিক উল্লাহ, একই ক্যাম্পের নুরুল আমিন ও ৫ নম্বর ক্যাম্পের খাইরুল আমিন।

গ্রেফতার সদস্যদের পরে সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার সবাই এজাহারভুক্ত আসামি এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সদস্য।’

তিনি আরও বলেন, আসামিদের মধ্যে ডা. রফিক সংগঠনটির গ্রুপ কমান্ডার। তিনি আহত সদস্যদের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে থাকেন। তার বিরুদ্ধে ক্যাম্পের শাহাব উদ্দিনকে হত্যার ঘটনায় মামলা রয়েছে। অন্যান্যদের বিরুদ্ধেও হত্যা মামলা রয়েছে। আসামিদের উখিয়া থানায় স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০০:৫০   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী
জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী
প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন মেয়র শাহাদাত
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ