টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা

প্রথম পাতা » খেলাধুলা » টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা

সিলেটে একদিনের বিরতি পর আবারও মাঠে গড়িয়েছে বিপিএলে। দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।

এবারের বিপিএলে টিকে থাকতে রংপুরের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই ঢাকার। কাগজে-কলমে এখনও তারা টিকে থাকলেও বাকি থাকা ম্যাচটি বড় ব্যবধানে না জিততে পারলেও সবার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে টেবিলের তলানিতে থাকা দলটির।

এদিকে চলতি বিপিএলে স্বস্তি নেই রংপুর রাইডার্স শিবিরে। বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার মিছিলে এখনো চলছে সেরা একাদশের খোঁজ। ৪ জয়ে টেবিলের চার নম্বরে নুরুল হাসানের দল।

রংপুর রাইডার্স একাদশ
মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহেদী হাসান, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রকিবুল হাসান, হারিস রউফ, হাসান মাহমুদ।

ঢাকা ডমিনেটর্স একাদশ
সৌম্য সরকার, মিজানুর রহমান, উসমান গনি, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স ব্লেক, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদ, জুবায়ের হোসেন।

বাংলাদেশ সময়: ১৪:০৩:০৪   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি, মায়ামির জার্সিতে নতুন রেকর্ড
বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ