বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯৩ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪১ জন।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৫৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৮১ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার জন এবং মারা গেছেন ২৯ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ১৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৮১ জন এবং মারা গেছেন ৪০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৪৬ জন এবং মারা গেছেন ৭৯ জন।

একইসময়ে, ইরানে আক্রান্ত হয়েছেন ৪৯ জন এবং মারা গেছেন ২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮৬ জন এবং মারা গেছেন ৫ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৮২০ জন এবং মারা গেছেন ৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ১৬ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৯০ জন এবং মারা গেছেন ৭৩ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১২৮ জন এবং মারা গেছেন ১৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন এবং মারা গেছেন ৭ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন এবং মারা গেছেন ৫ জন। স্লোভাকিয়া আক্রান্ত হয়েছেন ৫৬ জন এবং মারা গেছেন ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬১ লাখ ২২ হাজার ৯০৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭১ হাজার ৩৩৩ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ৪৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৩:১৭:০৯   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ