লক্ষ্মীপুরে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সের বর্ষপূর্তিতে মতবিনিময়সভা ও শোভাযাত্রা

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সের বর্ষপূর্তিতে মতবিনিময়সভা ও শোভাযাত্রা
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩



লক্ষ্মীপুরে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সের বর্ষপূর্তিতে মতবিনিময়সভা ও শোভাযাত্রা

জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সের বর্ষপূর্তিতে মতবিনিময়সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ফুল দিয়ে সুসজ্জিত অ্যাম্বুলেন্সগুলো জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, গতবছর জেলা ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অর্থায়নে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, রামগঞ্জ, কমলনগরের জন্য প্রায় চারকোটি টাকা ব্যয়ে ১৬টি অ্যাম্বুলেন্স কেনা হয়। এগুলো পরিচালনার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে চাবি হস্তান্তর করা হয়। এরমধ্যে দ্বীপ চরআবদুল্লাহ’র বাসিন্দাদের জন্য রামগতিতে দুটি ওয়াটার অ্যাম্বুলেন্স চালু রয়েছে।এই অ্যাম্বুলেন্সগুলো থেকে আয় করা লভ্যাংশ ব্যাংকে এফডিআর করে রাখা হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্স মেরামত বা ৮-১০ বছর পর নতুন আরেকটি কেনার জন্য এ টাকা ব্যয় করা যাবে। অন্য কোন কাজে এফডিআর করা টাকা ব্যায় করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৭:২৮:০৯   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ