ভুটনাকে ৪-০ গোলে হারালো নেপাল

প্রথম পাতা » খেলাধুলা » ভুটনাকে ৪-০ গোলে হারালো নেপাল
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



ভুটনাকে ৪-০ গোলে হারালো নেপাল

আমিশা কার্কি’র হ্যাটট্রিকে ভুটনাকে হারিয়ে সাফ অনুর্ধ-২০ নারী চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টে পরাজয় থেকে বেরিয়ে এসেছে নেপাল। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ ভিত্তিক চারজাতির এই টুর্নামেন্টে দুর্বল ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে হিমালয় পাদদেশের দলটি।
এর আগে গত শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল নেপাল। আজকের এই জয়ে সেই ধারা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো নীল জার্সির দলটি।
ম্যাচের ১৯ মিনিটে গোল করে নেপালকে এগিয়ে দেন আমিশা কার্কি । প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২ মি.) ফের গোল করে দলকে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নেপাল।
বিরতি থেকে ফেরার পর ম্যাচের ৬১ নেপালের হয়ে তৃতীয় গোল করেন প্রীতি রাই । দুই মিনিট পর ফের গোল করে নিজের হ্যাটট্রিক পুরণের পাশাপাশি নেপালকে ৪-০ গোলের ব্যবধানে পৌঁছে দেন আমিশা কার্কি। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় নিশ্চিত হয় নেপালের।
লিগ ভিত্তিক এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় লিগে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবেলা করবে নেপাল। একই দিন সন্ধ্যা ৭টায় ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০:০৪:৪৬   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ