ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনে একত্রে যোগ দেবেন ম্যাখোঁ ও জেলেনস্কি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনে একত্রে যোগ দেবেন ম্যাখোঁ ও জেলেনস্কি
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনে একত্রে যোগ দেবেন ম্যাখোঁ ও জেলেনস্কি

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার সকালে প্যারিস থেকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে একত্রে যোগদান করবেন বলে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস জানিয়েছে।
দুই নেতা সকাল সাড়ে ৮টায় (০৭৩০ জিএমটি) প্যারিসের কাছে ভিলাকুবলে ত্যাগ করবেন। তারা সকাল ১০:০০ টায় (০৯০০ জিএমটি) ব্রাসেলসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
ইউরোপের আকস্মিক সফরে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে দ্বিতীয়বারের মতো তার দেশ ত্যাগ করছেন। তিনি গত ডিসেম্বরে ওয়াশিংটনে সফরে গিয়েছিলেন।
বুধবার তিনি সামরিক সহায়তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র লন্ডনে যান এবং তারপরে প্যারিসে যান, সেখানে তিনি রাত্রি যাপনের আগে ইমানুয়েল ম্যাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে এলিসি প্যালেসে নৈশভোজে যোগ দেবেন।
জেলেনস্কি তার দেশে রাশিয়ার হামলা মোকাবেলায় ‘যত দ্রুত সম্ভব’ যুদ্ধবিমান সরবরাহ করার জন্য উভয় দেশের নেতার প্রতি আহ্বান জানিয়েছেন।
ম্যাখোঁ এবং স্কোলজ ‘বিজয়’ না হওয়া পর্যন্ত ‘যতদিন প্রয়োজন’ ইউক্রেনকে সামরিকসহ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্যারিসে অবস্থানকালে, ম্যাখোঁ জেলেনস্কিকে ফরাসি রাষ্ট্রপতির দেয়া সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:১০:৩০   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ