দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: কামরুল ইসলাম
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: কামরুল ইসলাম

সবক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার সাভারের তেঁতুলঝোড়ায় মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। করোনা মোকাবিলায় সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকার। অর্থনীতি এখনো অনেক ভালো অবস্থানে আছে। তবুও একটি গোষ্ঠী মিথ্যাচার করছে। তারা জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু তারা সফল হবে না।

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, অতীতের কোনো সরকার শিক্ষা নিয়ে এতোটা ভাবেনি। বর্তমান সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে বই তুলে দিচ্ছে শিক্ষার্থীদের হাতে। তথ্যপ্রযুক্তির বিষয়টি অন্য কোনো সরকার চিন্তাও করেনি। কিন্তু বর্তমান সরকার করেছে।

কামরুল ইসলাম বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপার্ক করে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান। নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে না পারে সেই অপচেষ্টা করেছিলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, অপশক্তিকে আর বরদাশত করা হবে না। তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবে না। যারা উন্নয়নকে থামিয়ে দিতে চায়, তাদেরকে কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমর।

বাংলাদেশ সময়: ১৯:০৮:২৩   ৪৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ