‘রঙ পল্লী’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘রঙ পল্লী’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



‘রঙ পল্লী’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস

ধানমন্ডির রাপা প্লাজার নিচতলায় নতুন একটি ফ্যাশন হাউজ উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি, সিলেটি মনিপুরী, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়িসহ নানা ডিজাইনের শাড়ি নিয়ে করা নতুন এই ফ্যাশন হাউজের নাম ‘রঙ পল্লী’।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফ্যাশন হাউজটির উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন, উপস্থাপিকা বারিশা হক। এ ছাড়াও ছিলেন ‘রঙ পল্লী’ চার পার্টনার নুসরাত জাহান নিপা, মো. আমিনুর রহমান, মো. মোক্তার হোসেন ও মো. শাহজাহান সোহেল।

অপু বিশ্বাস বলেন, দেশীয় শাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘রঙ পল্লী’র প্রথম শো-রুম এটি । ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ‘রঙ পল্লী’ পেজ অত্যন্ত জনপ্রিয়। ধানমন্ডি রাপা প্লাজার গ্রাউন্ড ফ্লোরে ১০ নম্বর শপে আপনারা সকলেই আমন্ত্রিত।

উদ্বোধন উপলক্ষে ১০-১২ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি, সিলেটি মনিপুরী, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়িসহ পছন্দের সব শাড়িতে থাকছে ২০% ডিসকাউন্টসহ আরও অনেক সারপ্রাইজ।

‘রঙ পল্লী’র অন্যতম পার্টনার মো. মোক্তার হোসেন বলেন, দেশীয় পণ্য নিয়ে কিছু করার একটা ইচ্ছা থেকেই আজ থেকে ৪ বছর আগে চার বন্ধুর হাত ধরে ‘রঙ পল্লী’র পথচলা শুরু হয়েছিল। নানা চড়াই-উৎরাই পেরিয়ে রং ছড়ানোর প্রত্যয়ে ‘রঙ পল্লী’ আজ ক্রেতাদের কাছে দেশীয় শাড়ির এক বিশ্বস্ত নামে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১০:৩২   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন
জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ আটক ৫, পিকআপ জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ