নড়াইলে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস শুরু

প্রথম পাতা » খুলনা » নড়াইলে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস শুরু
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



নড়াইলে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস শুরু

বাংলাদেশ এ্যথলেটিকস ফেডারেশন আয়োজিত ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার’ নড়াইল জেলা পর্ব শুরু হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সকালে স্থানীয় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগি মোট ১৬টি ইভেন্টে অংশগ্রহন করছে।
সরকারি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩২:২০   ৪৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ