সন্দেহভাজন জিহাদি হামলায় নাইজারের ১০ সেনা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » সন্দেহভাজন জিহাদি হামলায় নাইজারের ১০ সেনা নিহত
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



সন্দেহভাজন জিহাদি হামলায় নাইজারের ১০ সেনা নিহত

মালি সীমান্তবর্তী নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক দল সশস্ত্র সন্ত্রাসী’র অতর্কিত হামলায় কমপক্ষে ১০ সেনা নিহত হয়েছে। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবারের ওই হামলায় এখনও ১৬ জন নিখোঁজ ও ১৩ সেনা আহত থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। সৈন্যরা বানিবাঙ্গাউ বিভাগের উত্তরাঞ্চলে টহল দেওয়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসীর অতর্কিত হামলার শিকার হয়। খবর এএফপি’র।
বিবৃতিতে আরও বলা হয়েছে, লড়াইয়ে বেশ কয়েক জন হামলাকারী নিহত হয়েছে, তবে কতজন তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।
জিহাদি বিদ্রোহের শিকার দুটি দেশ বুরকিনা ফাসো ও মালির মধ্যবর্তী নাইজারের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চল টিলাবেরিতে হামলাটি ঘটে। অঞ্চলটি ২০১৭ সাল থেকে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর বারবার হামলার সম্মুখীন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪১   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ