সোনারগাঁয়ে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



সোনারগাঁয়ে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মো. মোস্তফা নামে এক বাস চালকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকায় রাস্তার পাশে পানিতে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে লাশের নাম পরিচয় মো. মোস্তাফা সনাক্ত করার পর নিহতের পরিবারকে খবর দেয় পুলিশ।

নিহত মো. মোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৩৯   ৫৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ