ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লার চানমারী থেকে দুই কেজি গাঁজাসহ সুমন (২৬) নামক এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত সুমন ফতুল্লা মডেল থানার চানমারী সেকশন বাড়ীর মোঃ নিরব হাওলাদারের পুত্র।

শনিবার বিকেলে তাকে ফতুল্লার উত্তর চাঁনমারীস্থ ফয়েজের বাড়ীর সামনে থেকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শনিবার বিকেল পাঁচটার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর চাঁনমারীস্থ ফয়েজের বাড়ীর সামনে থেকে সুমন কে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক উদ্ধারের ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৭   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ