সাতক্ষীরায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩



সাতক্ষীরায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের বাদঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

এ শিক্ষক শ্যামনগর উপজেলার ১৬ নম্বর কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাদঘাটা গ্রামের মৃত বেলায়েত আলী মোড়লের ছেলে।

পুলিশ জানায়, লুৎফর রহমান গৃহশিক্ষক হিসেবে বিভিন্ন বাড়িতে পড়ান। সম্প্রতি শ্যামনগর সদরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাড়িতে পড়ানোর সময়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ছাত্রীর চিৎকারে তার মা ছুটে এলে ওই শিক্ষক দৌড়ে পালিয়ে যান। পরে শিক্ষার্থীর বাবা বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেন। শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শ্যামনগর থানার একটি মামলাও দায়ের করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, ধর্ষণচেষ্টা মামলায় প্রধান শিক্ষক লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৪:০৫   ৪৬৫ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ