‘রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন’
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



‘রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলে বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে চলমান সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন। এ সমস্যা সমাধানে ওয়াশিংটন ঢাকার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এইচ শোলে। প্রায় দেড় ঘণ্টা ধরে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেছেন।

ব্রিফিংয়ের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, রোহিঙ্গা নিয়ে চলমান সমস্যা সমাধানে ওয়াশিংটন ঢাকার পাশে থাকবে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমরা একসঙ্গে কাজ করতে চাই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ এবং একসঙ্গে কাজ করার সমান সুযোগও রয়েছে। দু’দেশের অর্থনীতি ও নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানান শোলে।

এর আগে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এইচ শোলে। এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। এর আগে সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা ডেরেক এইচ শোলে।

বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন বলে পররাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:০১   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ