১৫ মিনিটেই মিরপুর টু উত্তরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৫ মিনিটেই মিরপুর টু উত্তরা
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



১৫ মিনিটেই মিরপুর টু উত্তরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে যাচ্ছেন মিরপুর-কালশি ফ্লাইওভার। সকাল ১০টায় কালশি বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারটির উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

একনেক ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয়। এর কাজ শেষ হওয়ার কথা ছিল এ বছরের জুনে। প্রায় ৪ মাস আগেই কাজ শেষ হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ফ্লাইওভারটি চালু হলে কয়েক কোটি মানুষের ব্যস্ত নগরীর মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা, অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর সঙ্গে যোগাযোগ সহজ হবে। ইসিবি চত্বর থেকে সরাসরি এ উড়ালপথ ধরে চলে যাওয়া যাবে পল্লবী কিংবা মিরপুরে। মিরপুর ১১, ১২, পল্লবী থেকে ইসিবি চত্বর যেতে আর কোথাও থামতে হবে না। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মিরপুর থেকে বিমানবন্দরে যাওয়া যাবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, ফ্লাইওভারটি মিরপুরবাসীর জন্য একটি বড় পুরস্কার হবে। সেখানে কোনো যানজট হবে না। ফ্লাইওভারের নিচে ফুটপাত ও সাইকেল লেন করা হয়েছে। দুটি ফুটওভার ব্রিজও করা হয়েছে।

ফ্লাইওভারের নিচ দিয়ে সমান তালে চলতে তৈরি হয়েছে সড়ক। ৩৭.২ মিটার প্রস্থ ও প্রায় চার কিলোমিটারের এ সড়ক চালুর কারণে যানজট অনেক কমে আসবে বলে জানান মেয়র আতিক।

মূল ফ্লাইওভারের দৈর্ঘ্য ২ হাজার ৩৩৫ মিটার। ৪৭৫ মিটারের র‌্যাম্প রয়েছে পাঁচটি। ৬৮টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা এ উড়ালসড়কের গার্ডার সংখ্যা ১৭টি।

বিএনসিসি ও বাংলাদেশ আর্মি (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড) ১ হাজার ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করেছে।

বাংলাদেশ সময়: ৮:৪৮:৩৩   ৪৮৫ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ