মাদকসহ বিশ্ববিদ্যালয় ছাত্রী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদকসহ বিশ্ববিদ্যালয় ছাত্রী গ্রেপ্তার
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



মাদকসহ বিশ্ববিদ্যালয় ছাত্রী গ্রেপ্তার

রাজধানীর আদাবর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারাকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম।

জারা আদাবর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আদাবর থেকে জারাকে গ্রেপ্তার করা হয়েছে। আদাবরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে মাদক কারবার করে আসছিলেন তিনি। কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় নিয়ে এসে নিজ ভাড়া বাসায় রেখে খুচরা ও পাইকারি বিক্রিও করছিলেন তিনি।

র‍্যাব আরও জানায়, তাকে (জারা) ইয়াবা বিষয়ে প্রশ্ন করলে প্রথমে কৌশলে এড়িয়ে গেলেও পরবর্তীতে অধিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে ইয়াবা আছে, তা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে, রুমের ভেতর বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও দুইটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৯:০১   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ