বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, একুশের চেতনা হোক স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা।

তিনি বলেন, বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা। এই ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়ার দাবি রাখে। আমরা জাতিসংঘের কাছে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা করার জন্য আনুষ্ঠানিক দাবি জানাচ্ছি।

এর আগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধামন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শহীদ মিনারে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৪:১৮:৩৯   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু
সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার
নিশ্চিত হলো ইউরোপের মঞ্চে কারা খেলবে
চামড়া সংরক্ষণে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী
সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত
আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি : ডিসি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না: পুলিশ সুপার
ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ