ঝিকরগাছায় স্বপ্নছোঁয়া সংগঠনের ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় স্বপ্নছোঁয়া সংগঠনের ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



ঝিকরগাছায় স্বপ্নছোঁয়া সংগঠনের ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

সুজন যশোর প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়ার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সেরা সংগঠক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক এস এম হাসানুল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবু।
অনুষ্ঠানে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রোভার রাজিবের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এস আহমেদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন রঘুনাথনগর কলেজের সহকারী অধ্যাপক ও স্বপ্নছোঁয়া সংগঠনের উপদেষ্টা মোঃ সোহরাব হোসেন, রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলতাপ হোসেন, পানিসারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাসনাহেনা খাতুন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য নাহিদ হাসান উজ্জ্বল, চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, রংধনু স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা শুকুর আলী,স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, সাংগঠনিক সম্পাদক ইস্কানদার হোসেন সহ আরো অনেকে।
উল্লেখ্য স্বপ্নছোয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি প্রবাসী তরিকুল ইসলামকে সেরা সংগঠক হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৫:৪৭   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ