ইউক্রেনের জন্য আরো ২শ’ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের জন্য আরো ২শ’ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩



ইউক্রেনের জন্য আরো ২শ’ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনে ২শ’ কোটি মার্কিন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে। রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর একদিন আগে ওয়াশিংটন এমন ঘোষণা দিলো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ ইউক্রেনের জন্য আরো ২শ’ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে।’
তিনি প্যাকেজে প্রত্যাশিত অস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
সুলিভান বলেন, ইউক্রেনের জয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কীভাবে দেওয়া যায় সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা ক্রমাগত সিদ্ধান্ত নিচ্ছেন। এই সপ্তাহে কিয়েভে আকস্মিক সফরে সুলিভান প্রেসিডেন্ট বাইডেনের সাথে ছিলেন।
তিনি উল্লেখ করেন যে কিয়েভ সফরকালে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন সাঁজোয়া যানসহ বিভিন্ন অস্ত্র দেওয়ার কথা বলেন। এসব অস্ত্রের মধ্যে আরো কামান, গোলাবারুদ ও হিমার্স রয়েছে।
হিমার্স হলো যুক্তরাষ্ট্রের একটি বহুমাত্রিক রকেট সিস্টেম যা ইউরোপীয় বাহিনী আগ্রাসন চালানো রুশদের বিরুদ্ধে ধ্বংসাতœক প্রভাব ফেলতে ব্যবহার হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:১৪   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ