প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌরভ গাঙ্গুলী

প্রথম পাতা » খেলাধুলা » প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌরভ গাঙ্গুলী
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩



প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশ সফরে এসে এদেশের মানুষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৌরভ গাঙ্গুলী। এদেশকে নিজের দেশই মনে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এপার বাংলার মানুষের সত্যিকার ও নিখাদ ভালোবাসা সবসময়ই নাকি টানে ‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত এই তারকার।

ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিল সৌরভ গাঙ্গুলী। সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করে সেখানে সেই মুহূর্তের সাক্ষী হয়েছিলেন শেখ হাসিনা। সেই সৌরভ গাঙ্গুলী ঢাকায় এসেছেন, অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন না, তা কী আর হয়!

আজ (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন করেছেন সৌরভ গাঙ্গুলী। সৌজন্য সাক্ষাৎকালে সৌরভের সঙ্গী ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় আসেন সৌরভ গাঙ্গুলী।

এরপর রাতে দীর্ঘ দিনের বন্ধু ইফতিখার রহমান মিঠুর গুলশানের বাসায় নৈশভোজে আপ্যায়িত হন সৌরভ ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী। ওই ডিনারে উপস্থিত ছিলেন নাইমুর রহমান দুর্জয়, আতাহার আলীসহ বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের একটা অংশ।

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দুপুরে গুলশানের ‘ফ্যাট এমপেরোর’ রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ সারেন সৌরভ। এর কিছুক্ষণ পরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন এই কিংবদন্তি।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০০   ৪৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ