ডি মারিয়ার হ্যাটট্রিকে ইউরোপা লিগের শেষ ষোলয় জুভেন্টাস

প্রথম পাতা » খেলাধুলা » ডি মারিয়ার হ্যাটট্রিকে ইউরোপা লিগের শেষ ষোলয় জুভেন্টাস
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩



ডি মারিয়ার হ্যাটট্রিকে ইউরোপা লিগের শেষ ষোলয় জুভেন্টাস

আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার হ্যাটট্রিকে ইউরোপা লিগের প্লে অফে গতকাল নতেঁর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। এই জয়ে দুই লেগে ৪-১ গোলে এগিয়ে থেকে টুর্নামেন্টের শেষ ষোল নিশ্চিত করেছে ইতালীয় জায়ান্টরা।
নতেঁর মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৫ম মিনিটেই গোলের খাতা খোলেন ডি মারিয়া। নিকোলো ফাগিওলির যোগান থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার হয়ে বিশ^কাপ জয়ী এই তারকা (১-০)। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন তিনি (২-০)।
ম্যাচের ১৭ মিনিটে ইচ্ছাকৃত ভাবে বলে হাত লাগানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার নিকোলাস পালোইস। এতেই দশজনের দলে পরিণত হয় নতেঁ। ম্যাচের ৭৮ মিনিটে ব্লাহোভিচের যোগান থেকে বল পেয়ে নিজের ও দলের হয়ে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পুর্ন করেন ডি মারিয়া (৩-০)।
এদিকে নেদারল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপার আরেক ম্যাচে পিএসভি আইন্দোভেনের কাছে ২-০ গোলে হেরে গেছে ছয় বারের চ্যাম্পিয়ন সেভিয়া। তবে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে সেভিয়াই। গতকালের ম্যাচে ডাচ দলের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে লুক ডি জং ও ফ্যাবিও সিলভা।
গতকাল অনুষ্ঠিত ইউরোপা প্লে অফে ডেনমার্কের মিডজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে শোষ ষোল নিশ্চিত করেছে স্পোর্টিং লিসবন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০৭   ৩৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ