বার্সেলোনাকে হারিয়ে ইউরোপার নকআউটে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রথম পাতা » খেলাধুলা » বার্সেলোনাকে হারিয়ে ইউরোপার নকআউটে ম্যানচেস্টার ইউনাইটেড
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩



বার্সেলোনাকে হারিয়ে ইউরোপার নকআউটে ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপার শেষ ষোল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনাকে হারিয়ে ওল্ড ট্রাফোর্ডে প্লে অফের দ্বিতীয় লেগে কাতালানদের বিপক্ষে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা।

এর আগে, ক্যাম্প ন্যুয়ে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে সমতা থাকায় দুই লেগে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে কোচ এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড।

পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক বার্সেলোনাকে দারুণ এক সূচনা এনে দিয়েছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলীয় মিডফিল্ডার ফ্রেড গোলটি পরিশোধ করেন এবং আয়াক্স থেকে ইউনাইটেডে যোগ দেয়া উইঙ্গার এন্টনি জয়সুচক গোল করে ইউনাইটেড শিবিরে আনন্দের বন্যা বইয়ে দেন।

আগামী রোববার দীর্ঘ ছয় বছরের শিরোপা খরা দূর করতে লিগ কাপের ফাইনালে নিউক্যাসলের মোকাবেলা করবে রেড ডেভিলসরা। কিন্তু ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ আসরে নিজেদের অবস্থানকে সুরক্ষিত রাখতে গতকাল নিজেদের কোন অস্ত্রই অব্যবহৃত রাখেনি ইউনাইটেড। এই জয়ে নিজেদের মাঠে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকল টেন হাগের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৬   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ