ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩



ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪ রানের রোমাঞ্চকর জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান তুলে অজিরা। জবাবে খেলতে নেমে ১৬৭ রানে থেমেছে ভারতের মেয়েদের।

ক্যাপ টাউনে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান দলনেতা ম্যাগ ল্যানিং। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫২ রান তোলে দল। ২৬ বলে ২৫ রান তুলে সাজঘরে ফেরেন ওপেনার অ্যালিসা হ্যালি। এদিকে ৩৭ বলে ৫৪ রান তুলে আউট হন ওপেনার বেথ মুনি।

তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত খেলতে থাকেন দলনেতা ম্যাগ লানিং ও অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। তাতেই বাড়তে থাকে দলীয় স্কোর। ব্যক্তিগত অধশতক থেকে ১ রানের দূরে থাকেন লানিং। অপরাজিত থাকেন ৪৯ রানে। গার্ডনার করেছেন ৩১ রান।

রান তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। দলকে খেলায় ফেরান জেমিমাহ রদ্রিগেজ আর অধিনায়ক হারমানপ্রিত কৌর। ২৪ বলে ৪৩ রানে থামেন জেমিমাহ। পরে দলনেতা হারমানপ্রিত হাল ধরেন। ৩৪ বলে ৫২ করে আউট হন অধিনায়ক।

শেষদিকে দীপ্তি শর্মা দলকে জেতানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। ১৭ বলে অপরাজিত ২০ রানে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২০:০৫   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ