চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল যারা

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল যারা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল যারা

শেষ বাঁশির আগ পর্যন্ত উত্তেজনা থেমে ছিল না চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে। একযোগে চলা ম্যাচগুলো যেন প্রতিটি গোল নতুন করে লিখে দিয়েছে পয়েন্ট টেবিলের গল্প। শেষ রাউন্ডের এই রাত ছিল নাটক আর আবেগের মেলবন্ধন- কিছু দলের জন্য আনন্দের উচ্ছ্বাস, আবার কিছু দলের জন্য হতাশার ছায়া।

শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুটি দল-আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকা পূর্ণ হয়েছে। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই খেলবে সরাসরি শেষ ষোলোতে।

বায়ার্ন মিউনিখ পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ ব্যবধানে জয়লাভ করে তাদের অবস্থান নিশ্চিত করেছে। অপরদিকে, রিয়াল মাদ্রিদ এক নাটকীয় ম্যাচে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে গিয়ে শেষ রাউন্ডে তৃতীয় থেকে নবম স্থানে নেমে গেছে। ফলে, তাদের এখন খেলতে হবে প্লে-অফে।

বিদায়ের খুব কাছাকাছি গিয়ে অবিশ্বাস্যভাবে টিকে গেছে বেনফিকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের গোলে গোল পার্থক্যে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। এছাড়া, জোসে মরিনিয়োর টটেনহ্যামও শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।

চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ দলের আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলো। গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি। তাদের শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে অবস্থান করছে ১১ নম্বরে। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস, আটালান্টা, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলোও প্লে-অফে খেলবে।

বিদায় নিয়েছে কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয় উঠেছে:

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে খেলবে:

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৫৬   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ
৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি
ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার
এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান
একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ