সালমান খানকে নিয়ে একি বললেন নেইমারের সাবেক প্রেমিকা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালমান খানকে নিয়ে একি বললেন নেইমারের সাবেক প্রেমিকা!
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



সালমান খানকে নিয়ে একি বললেন নেইমারের সাবেক প্রেমিকা!

আমেরিকার নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নাতালিয়া বারুলিস। এখন ভারতে অবস্থান করছেন। বলিউডের নায়িকা হতে আগ্রহী নাতালিয়া ছিলেন ব্রাজিল ফুটবল তারকা নেইমারের সাবেক প্রেমিকা।

নিজে জনপ্রিয় একজন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী হলেও তিনি বেশি পরিচিতি পেয়েছেন নেইমারের প্রেমিকা হিসেবে। যদিও বিষয়টি মোটেও পছন্দ করেন না তিনি।

সম্প্রতি বোম্বে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে নাতালিয়া জানিয়েছেন, নেইমারের জনপ্রিয়তা এত বেশি যে, ওর প্রেমিকা থাকায় আমার সব গুণ আর পরিচয় আড়ালেই থেকে গেছে। তাইতো কারও প্রেমিকা হিসেবে নয়, নিজের গুণে পরিচিতি পেতে চান নেইমারের সাবেক এ প্রেমিকা।

আর এ কারণে নিজের জনপ্রিয়তা আরও বাড়াতে এবার বলিউডে পা বাড়িয়েছেন তিনি। হলিউডের চেয়ে বলি তারকাদেরই বেশি পছন্দ তার। তবে আলাদা করে সালমান খানকে বেশি পছন্দ করেন নাতালিয়া।

তাই বলিউডে পাড়ি দিয়েছেন তিনি। শিখছেন হিন্দি ভাষা। সেই সঙ্গে তালিম নিচ্ছেন কথ্থক নাচ আর অভিনয়েও। যদিও তার ১৬ বছরের ব্যালে নাচ শিখার অভিজ্ঞতা রয়েছে।

এখন শুধু অপেক্ষা নিজের প্রতিভা দেখানোর! তাই নেটিজেনরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন নাতালিয়াকে রুপালি পর্দায় দেখার জন্য। কারণ, বিদেশ থেকে বলিউডে পাড়ি জমিয়ে বেশ ভালো করেছেন ক্যাটরিনা কাইফ, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজের মতো তারকারা। তাই নাতালিয়াও তাদের মতো বলেউডে ভালো করবে - এমনটাই আশা করছেন নেটিজেনরা।

বাংলাদেশ সময়: ১১:৪১:১৫   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন
হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ
ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ