মাদ্রিদ ডার্বিতে গোল করে ইতিহাস গড়লেন আলভারো রদ্রিগেজ

প্রথম পাতা » খেলাধুলা » মাদ্রিদ ডার্বিতে গোল করে ইতিহাস গড়লেন আলভারো রদ্রিগেজ
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



মাদ্রিদ ডার্বিতে গোল করে ইতিহাস গড়লেন আলভারো রদ্রিগেজ

লা লিগায় মাদ্রিদ ডার্বিতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) জেতেনি কেউ। ১০ জনের অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছেন দলটির উরুগুইয়ান খেলোয়াড় আলভারো রদ্রিগেজ। মাদ্রিদ ডার্বিতে গোল করেই রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন এই তরুণ ফুটবলার।

ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১০ জন খেলোয়াড় নিয়ে লিড নিয়ে রেখেছিল অ্যাতলেটিকো। তবে নাচোর বদলি হিসেবে নামা আলভারো রদ্রিগেজ কর্নার থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হলেও, রেকর্ড বইয়ে নাম উঠে গেছে আলভারো রদ্রিগেজের।

মাদ্রিদ ডার্বিতে সবচেয়ে কনিষ্ঠতম গোলস্কোরার এখন এই উরুগুইয়ান। মাত্র ১৮ বছর ২২৬ দিন বয়সে গোল পেয়েছেন এই ফুটবলার। এই গোল করে তিনি পেছনে ফেলেছেন গনজালো হিগুয়েনকে। মাদ্রিদ ডার্বিতে এই আর্জেন্টাইন ছিলেন সবচেয়ে কম বয়সে গোল করা ফুটবলার। ২০০৭ সালে মাত্র ১৯ বছর ৭৬ দিন বয়সে গোল করে মাদ্রিদ ডার্বিতে সবচেয়ে কনিষ্ঠতম গোলস্কোরার হয়েছিলেন হিগুয়েন।

এদিকে নিজের প্রথম ম্যাচেই গোল করাতে সহায়তা করেছিলেন আলভারো রদ্রিগেজ। আর শনিবার নিজের দ্বিতীয় ম্যাচেই গোল পেলেন উরুগুয়ের এই ফুটবলার। তবে তার গোলেও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি রিয়াল। কারণ অ্যাতলেটিকোর বিপক্ষে ড্র করে যে শিরোপার দৌড় থেকে আরও পিছিয়ে গেল তারা।

এদিকে এক ম্যাচ কম খেলেই দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্টে লিড রয়েছে বার্সেলোনার। রোববার (২৬ ফেব্রুয়ারি) আলমেরিয়ার বিপক্ষে জয় পেলে ১০ পয়েন্ট লিড নেবে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১১:৪৮:৪৬   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল
ফারজানার শেষের ঝড়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
নেপালকে উড়িয়ে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ
ধর্মঘট’ শেষে মাঠে ফিরেই রোনালদোর গোল
সহজ জয়ে পরের রাউন্ডে সিটি ও লিভারপুল
দারুণ জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুরু বাংলাদেশের
পিএসজি সবার আগে, কোনো ব্যক্তি নয় : দেম্বেলে
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ