দেশবাসী তারেক রহমানকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে : হানিফ

প্রথম পাতা » খুলনা » দেশবাসী তারেক রহমানকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে : হানিফ
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



দেশবাসী তারেক রহমানকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে : হানিফ

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করেন। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে না, মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এদেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে ‘স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, তারা যে দশ দফা দাবিতে আন্দোলন করছে, সেই দশ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি।

তিনি আরও বলেন, তাদের দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই। এ দাবি নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামী লীগও ভাবছে না। যে দাবির সঙ্গে জনসম্পৃক্ততা নেই, সেই দাবি আদায়ও সফল হবে না।

এ সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৩৬   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ