বঙ্গবন্ধু চেয়েছিলেন সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে : পার্বত্য মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধু চেয়েছিলেন সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে : পার্বত্য মন্ত্রী
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



বঙ্গবন্ধু চেয়েছিলেন সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে : পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক বাংলাদেশ চেয়েছিলেন যেখানে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে।
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে সকল সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষা শিখতে, লিখতে ও পড়তে সুযোগ করে দিয়েছেন।
শনিবার রাতে রাঙ্গামাটি জেলা সদরের আসামবস্তিতে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) অডিটোরিয়াম ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, মারমা সংস্কৃতি সংস্থার প্রধান উপদেষ্টা চিংকিউ রোয়াজা, মাসস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্য অংসুই ছাইন চৌধুরী, রাঙ্গামাটি উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমীন বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে কোনো গুলি খরচ না করে বিচক্ষণতার সাথে শান্তি চুক্তি স্থাপনের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সংঘাত বন্ধ করেছিলেন। শান্তিপূর্ণভাবে মানুষের সহাবস্থানের ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশের কল্যাণে সকল ধর্মর,বর্ন, ভাষা ও সম্প্রদায়ের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য জেলার ১১টি সম্প্রদায়কে তুলে ধরা হয়েছে। আগের মতো এখানে বাঁশি বাজবে, গান হবে, ভাষাকে সংরক্ষণ করা হবে। পার্বত্য অঞ্চলে সমষ্টিগতভাবে কাজ করা হবে বলে মত দেন দীপংকর তালুকদার।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৪৯   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী
বদলে যাওয়া জামায়াত বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে : গোলাম পরওয়ার
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রার্থনায় খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা পালন
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ