আন্দোলন করে সরকারকে নামানোর ক্ষমতা বিএনপির নেই : হানিফ

প্রথম পাতা » খুলনা » আন্দোলন করে সরকারকে নামানোর ক্ষমতা বিএনপির নেই : হানিফ
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



আন্দোলন করে সরকারকে নামানোর ক্ষমতা বিএনপির নেই : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০১৩ সাল থেকে বিএনপি বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। ফলাফল মানুষ জানে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, আন্দোলন করে এই সরকারকে নামানোর ক্ষমতা বিএনপির নেই। এ দেশে এমন কোনো রাজনৈতিক শক্তিও নেই। বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী ও জনগণের সঙ্গে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন যে কথাগুলো বলছে, সেগুলোও জনগণের সঙ্গে ভাওতাবাজিরই অংশ।

এ সময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে হানিফ বলেন, ওই দিন বেগম জিয়ার গতিবিধি ও আচরণ সন্দেহজনক। এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। মির্জা ফখরুলরা এখন উল্টা-পাল্টা কথা বলেন। সেদিন থেকে দুদিন বেগম জিয়া কোথায় ছিলেন, তা খোলাসা করুন।

এ সময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দ্বীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৫৪   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ