সুন্দরবন থেকে জিম্মি ৮ জেলে উদ্ধার

প্রথম পাতা » খুলনা » সুন্দরবন থেকে জিম্মি ৮ জেলে উদ্ধার
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



সুন্দরবন থেকে জিম্মি ৮ জেলে উদ্ধার

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বুধবার (১০ ডিসেম্বর) ভোরে খুলনার কয়রায় কোস্ট গার্ডের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে জিম্মি জেলেদের উদ্ধার করে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জাহাঙ্গীর বাহিনী খুলনার কয়রা উপজেলার শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কয়েকজন জেলেকে আটকে রেখে মুক্তিপণের চাপ দিচ্ছিল। তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা যায়নি।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, জাহাঙ্গীর বাহিনী তাদেরকে গত ৭ দিন ধরে আটকে রেখে নির্যাতন করছিল এবং মুক্তিপণ দাবি করছিল। অভিযান শেষে উদ্ধার জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান।

বাংলাদেশ সময়: ১৯:০২:০৯   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ