সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জেলায় আজ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে সাতক্ষীরা পৌর মিলনায়তনে ‘৯০ দশকের ছাত্রদল’-এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৯০ দশকের সাবেক ছাত্রদলনেতা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, ‘৯০ দশকের ছাত্রদল’-এর সমন্বয়ক আহসান উল্লাহ টুটুল, বিএনপি নেতা নাসিম ফারুক খান মিঠু সহ ‘৯০ দশকের ছাত্রদল’ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপি সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল এবং দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সাবেক সভাপতি আনিসুর রহমান।

এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪০:২৩   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ