রূপগঞ্জে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



রূপগঞ্জে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতিনারায়ণগঞ্জে রূপগঞ্জের ডহরগাঁও এলাকার নান্নু স্পিনিং ও পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার তিনগাঁও এলাকার এইচ পি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে একই সময় পৃথক এই দুই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের একঘণ্টার চেষ্টায় নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এলেও এইচপি কেমিক্যাল কারখানার আগুন এখনও বাড়ছে। সে কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, এক কিলোমিটারের ব্যবধানে অবস্থিত রূপগঞ্জের নান্নু স্পিনিং এবং আড়াইহাজারের এইচপি কেমিক্যাল কারখানায় দুপুর দেড়টার দিকে কাকতালীয়ভাবে একই সময় আগুন লাগে।

তিনি বলেন, খবর পেয়ে নারায়ণগঞ্জ, মাধবদী, আড়াইহাজার, কাঞ্চন ও সারুলিয়া ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট পৃথক কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা সাড়ে ৩টার দিকে একঘণ্টার চেষ্টায় নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এলেও এইচপির আগুন ক্রমেই বাড়ছে।

প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট রিপ্রেজেনটেটিভ রওশন হক মল্লিক জানান, তাদের প্রতিষ্ঠানে ১৫০ জন শ্রমিক কাজ করেন। হঠাৎ মজুত করা কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সেখানে ১০০ টনের অধিক কেমিক্যালের মজুত ছিল। প্রতিষ্ঠানে প্রতিদিন ৪০ টন হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদন হয়।
তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:৪৪:২১   ৫৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন তালুকদার ও সানজিদা ইসলাম
সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকই চাপের মুখে : সিপিডি
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত
কালকিনিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ২০
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ