বন্দরে সন্ত্রাসী হামলায় দাখিল পরীক্ষার্থী আহত, হামলাকারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে সন্ত্রাসী হামলায় দাখিল পরীক্ষার্থী আহত, হামলাকারী আটক
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



বন্দরে সন্ত্রাসী হামলায় দাখিল পরীক্ষার্থী আহত, হামলাকারী আটক

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মারুফ (১৬) নামে এক দাখিল পরিক্ষার্থী মারাত্মক ভাবে জখম হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা হামলাকারি বখাটে সন্ত্রাসী রাজ (১৮)কে গনপিটুনী দিয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশে সোর্পদ করেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১টায় বন্দর উপজেলার কলাগড়াছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ মাঠে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত মাদ্রাসা ছাত্র মারুফ বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার রমজান আলী মিয়ার ছেলে।

সে বিশ^নবী (সাঃ) ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেণীতে অধ্যয়রত বলে জানা গছে। স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় মাদ্রাসা ছাত্র মারুফকে উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদৃশী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মদনগঞ্জ ইসলামপুর এলাকার মাদ্রাসা ছাত্র মারুফের সাথে চর-ঘারমোড়া এলাকার ডিউক মিয়ার বখাটে ছেলে রাজ সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে সন্ত্রাসী রাজ ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে মাদ্রাসা ছাত্রের মাথায় এলা পাতারি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালানো চেষ্টা করে।

ওই সময় প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে এসে হামলাকারি সন্ত্রাসী রাজকে আটক করে গনপিটুনী দিয়ে দুপুর আড়াইটায় মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের কাছে সোর্পদ করে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর ছিদ্দিক জানান, মাদ্রাসা ছাত্রের জখমের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী হামলাকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৯   ৫১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ