উত্তর কোরিয়াকে অবশ্যই শস্য উৎপাদনের লক্ষ্য পূরণ করতে হবে : কিম

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তর কোরিয়াকে অবশ্যই শস্য উৎপাদনের লক্ষ্য পূরণ করতে হবে : কিম
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



উত্তর কোরিয়াকে অবশ্যই শস্য উৎপাদনের লক্ষ্য পূরণ করতে হবে : কিম

উত্তর কোরীয় নেতা কিম জং উন ব্যর্থ না হয়ে শস্য উৎপাদনের লক্ষ্য অবশ্যই পূরণের বিষয়টি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উত্তর কোরিয়ায় ভয়াবহ খাদ্য ঘাটতি চলছে, এ খবরের প্রেক্ষাপটে বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করে।
বিশ্ব থেকে বিচ্ছিন্ন ও পরামাণু শক্তি সম্পন্ন উত্তর কোরিয়া অব্যাহত অবরোধের আওতায় রয়েছে। দেশটি দীর্ঘ দিন ধরেই খাদ্য ঘাটতি মোকাবেলা করে আসছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’র খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বৈঠকের শেষ দিনে বুধবার কিম ব্যর্থ না হয়ে চলতি বছরের শস্য উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের জন্যে আন্তরিক আহ্বান জানান।
খবরে আরো বলা হয়, কিম তার বক্তব্যে দেশজুড়ে কৃষি উৎপাদন বাড়াতে শস্য খাতের দিকনির্দেশনার অস্থিরতা কাটিয়ে উঠার প্রতি মনোযোগ দেয়া এবং প্রতি হেক্টর জমিতে শস্য উৎপাদন বাড়ানোয় মনোনিবেশ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
কিম সোমবার কৃষি উৎপাদনের মৌলিক পরিবর্তনের ডাক দেয়ার পর সর্বশেষ এ সংবাদটি প্রকাশ করা হলো।
এদিকে দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া থেকে গত মাসে অনাহারে মৃত্যুর খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২১   ৪০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ