ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

প্রথম পাতা » আইন আদালত » ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

প্রতারণার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এই অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

এদিন ইভ্যালির সিইও রাসেলকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে তার সহধর্মিণী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা আদালতে উপস্থিত হননি। ফলে আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

এর আগে, প্রতারণার অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক বাদী হয়ে ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন। এতে পণ্যক্রয় বাবদ ২৮ লক্ষাধিক টাকা পরিশোধের পরও পণ্য না পাওয়ার অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২০   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
নারায়ণগঞ্জে নারী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ