বিজিবি’র অভিযানে ফেব্রুয়ারি মাসে ১২০ কোটি ৯৩ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজিবি’র অভিযানে ফেব্রুয়ারি মাসে ১২০ কোটি ৯৩ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



বিজিবি’র অভিযানে ফেব্রুয়ারি মাসে ১২০ কোটি ৯৩ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১২০ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২২ কেজি ১৬৩ গ্রাম স্বর্ণ, ৩ কেজি ৬৩০ গ্রাম রূপা, ১ লাখ ২৯ হাজার ৩৫৬টি কসমেটিক্স সামগ্রী, ১৫ হাজার ২৩২টি ইমিটেশন গহনা, ৯ হাজার ৭৩৮টি শাড়ী, ২ হাজার ৬০৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫ হাজার ৩২২টি তৈরি পোশাক, ৩ হাজার ৪০ ঘনফুট কাঠ, ৮ হাজার ১৩৬ কেজি চা পাতা, ৬৫ হাজার ৮০০ কেজি কয়লা, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ১১৫ কেজি কারেন্ট জাল, ২৪৩ প্যাকেট কীটনাশক, ৬৬৫ কেজি গ্যামাক্সিন পাউডার, ৪টি ট্রাক/কাভার্ডভ্যান, ১৪টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ১৬টি সিএনজি/ইজিবাইক এবং ৪৭টি মোটরসাকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ১টি এসএমজি, ১টি রিভলভার, ১টি রাইফেল, ৪টি বিভিন্ন প্রকার গান, ২টি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি।

এছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৮ লাখ ৩১ হাজার ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২ কেজি ৪২৯ গ্রাম হেরোইন, ১৯ হাজার ৫৮৭ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ১৬৭ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৩১৬ ক্যান বিয়ার, ২ হাজার ২৭১ কেজি গাঁজা, ১ লাখ ৪৩ হাজার ২২৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২৪ হাজার ৮১৩টি নেশাজাতীয় ইনজেকশন, ৬, হাজার ১৬৫টি ইস্কাফ সিরাপ, ২ হাজার ৫১৯ বোতল এমকেডিল/কফিডিল, ২ লাখ ৪৩ হাজার ৭১ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ১ হাজার ৭১০টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২৭ হাজার ৫২৯টি অন্যান্য ট্যাবলেট। এছাড়াও গত ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে ২৬০ একর জমিতে চাষকৃত পপিক্ষেত ধ্বংস করা হয়েছে।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩১ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪১ জন বাংলাদেশি নাগরিক ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫৫   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ