রমজানে আরব আমিরাতে কমবে সব পণ্যের দাম

প্রথম পাতা » আন্তর্জাতিক » রমজানে আরব আমিরাতে কমবে সব পণ্যের দাম
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



রমজানে আরব আমিরাতে কমবে সব পণ্যের দাম

প্রতি রমজানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্য সময়ের চেয়ে দ্রব্যমূল্য কমানো হয়। এবারও সেই ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা।

পণ্যদ্রব্যের দাম কমা কিংবা বাড়ার বিষয়টি নির্ভর করে জ্বালানি তেলের দামের ওপর। সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমায় পণ্যদ্রব্যের কমানো হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হতে পারে। রমজান মাস কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফলে সহজ হয়ে গেল দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা।

আল আদিল ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. দনঞ্জয় দত্ত বলেন, ‘বাণিজ্যিক পরিবহণে জ্বালানি তেলের ব্যবহার বেশি। জ্বালানি তেলের দাম বেড়ে গেলে এর প্রভাব পণ্যদ্রব্যের ওপর পড়ে। ফলে দাম বেড়ে যায়। কিন্তু চলতি মাসে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় পণ্যদ্রব্যের দাম কমে যাবে।’

জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি গত কয়েক মাসে শিপিং চার্জও কমেছে। এ ছাড়া ইউক্রেন থেকে কিছু পণ্য সরবরাহের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বব্যাপী পণ্যের দামও হ্রাস পেয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪০   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ