এটা আমার ক্যারিয়ারের ভিন্ন একটি জার্নি : মম

প্রথম পাতা » ছবি গ্যালারী » এটা আমার ক্যারিয়ারের ভিন্ন একটি জার্নি : মম
শনিবার, ৪ মার্চ ২০২৩



এটা আমার ক্যারিয়ারের ভিন্ন একটি জার্নি : মম

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। মাঝেমধ্যে চলচ্চিত্রেও দেখা যায় তাকে। শুক্রবার (৩ মার্চ ) মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘ওরা ৭ জন’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক-অভিনেতা খিজির হায়াত খান। এই ছবিটি তার ক্যারিয়ারের ভিন্ন একটি জার্নি বলে জানিয়েছেন মম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির নানান বিষয় নিয়ে কথা বলেন তিনি। মম বলেন, পেশাদার জীবনে অভিনয়শিল্পী হলেও সব কাজ শেষ করতে পারি না আমি। তবে ‘ওরা ৭ জন’ ছবিটি আমার ক্যারিয়ারের ভিন্ন একটি জার্নি। আমি এই চলচ্চিত্রে কাজ করে খুবই তৃপ্ত। সেই সঙ্গে নির্মাতাকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম ছবিতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আর ছবিটি নিয়ে অনেক আশাবাদী আমি। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে বড় গৌরবের বিষয়। এ রকম একটি ছবিতে কাজ করার আনন্দই আলাদা।

ছবিটি অনেক চ্যালেঞ্জিং ছিল জানিয়ে অভিনেত্রী বলেন, ছবিতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। আমি তো যুদ্ধ দেখেনি, নানাভাই ও মায়ের মুখে শুনে এবং বইপত্র পড়ে যতটুকু জেনেছি, ততটুকুই মনে রেখেছি। তাই চরিত্রকে বিশ্বাসযোগ্য ও ফুটিয়ে তোলা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তাই লম্বা সময় নিয়ে চরিত্রের জন্য প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করেছি।

অভিনেত্রী আরও বলেন, দেশে এর আগেও মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবিই নির্মিত হয়েছে। একেক ছবির গল্প একেক রকম ছিল। তবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ‘ওরা ৭ জন’ ছবি নির্মিত হলেও গল্পটা একেবারেই আলাদা। ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা সাত বীর মুক্তিযোদ্ধার গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা।

শিগগিরই মুক্তির অপেক্ষায় রয়েছে মম অভিনীত আরেকটি ছবি ‘রেডিও ৭১’। আর কিছুদিন পর ছবিটির প্রচারণায় নামবেন এই অভিনেত্রী ও ছবির কলাকুশলীরা।

বাংলাদেশ সময়: ১৫:০২:২৪   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর জীবনবৃত্তান্ত
সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৩০
ইতিহাসের এই দিনে
ফরিদপুরে স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ৫৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু
ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুটমিল পরিদর্শন
ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে : স্পিকার
ফরিদপুর- ৪ আসনের এমপি’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ