শেখ হাসিনার আমলে কেউ গৃহহীন থাকবে না : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার আমলে কেউ গৃহহীন থাকবে না : এনামুল হক শামীম
শনিবার, ৪ মার্চ ২০২৩



শেখ হাসিনার আমলে কেউ গৃহহীন থাকবে না : এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন কেউ না খেয়ে মারা যাবে না। স্বাধীনতার মাত্র দুই মাসের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীন-ভূমিহীনদের পুনর্বাসনের কাজ শুরু করেছিলেন। তার ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। এ প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ জেলার নড়িয়ায় চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায় ৩০টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, প্রজ্ঞা মেধা ও বুদ্ধি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের প্রায় সব মানুষই স্বীকার করেন, হার না মানা যোদ্ধার নামই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বিএনপি আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় মন্তব্য করে উপমন্ত্রী বলেন, দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল। তাদের আশা আবারও সেভাবেই তারা ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না।

তিনি আরও বলেন, এদেশের মানুষ আর বিএনপিকে ক্ষমতায় আনবে না। জনগণ তাদের দুঃশাসনের কথা ভুলে যায়নি। জনগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করবে।

অনুষ্ঠানে ৩০ জনকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য তাহমিনা খাতুন শিলু, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, চরআত্রা ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী, নওপাড়া ইউপি আলহাজ্ব মো. জাকির হোসেন মুন্সী, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সোহেল মুন্সী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫:০০:২৫   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ