যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি : চীন

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি : চীন
শনিবার, ৪ মার্চ ২০২৩



---

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পারমাণু হুমকির উৎস এবং দেশটির অবশ্যই তাদের নিরাপত্তা নীতি পুনর্বিবেচনা করতে হবে। খবর তাস’র।
ঐ কূটনীতিক বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমানু হুমকির উৎস। দেশটির উচিত তাদের পারমাণু নীতির বিষয় সতর্কতার সাথে পুনর্বিবেচনা করা, নিরস্ত্র করার জন্য তাদের বিশেষ ও প্রাথমিক দায়িত্ব সযতেœ পালন করা। একইভাবে জাতীয় নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের ভূমিকা হ্রাস করা এবং তাদের পারমাণবিক ঝুঁকি কমাতে অর্থপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত।’
মাও জোর দিয়ে বলেন, চীনের কথিত পারমাণু হুমকির ব্যাপারে জল্পনা-কল্পনা যুক্তরাষ্ট্রের নিজস্ব পারমাণু অস্ত্রের মজুদ বাড়ানোর একটি অজুহাত মাত্র।
মার্কিন কৌশলগত কমান্ডের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ফেব্রুয়ারির শুরুতে বলেছিল, যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের স্থল-ভিত্তিক আইসিবিএমের বেশি লাঞ্চার রয়েছে। প্রকাশনার লেখকরা উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা চীন ও রাশিয়াকে মোকাবেলায় দেশটির পারমাণু সম্ভবনা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৩৭   ৪১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ