ন্যান্তেসের বিপক্ষে গোল করে মেসির এক হাজারের মাইলফলক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ন্যান্তেসের বিপক্ষে গোল করে মেসির এক হাজারের মাইলফলক
রবিবার, ৫ মার্চ ২০২৩



ন্যান্তেসের বিপক্ষে গোল করে মেসির এক হাজারের মাইলফলক

লিগ ওয়ানে শনিবার (৪ মার্চ) ন্যান্তেসের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে পিএসজি। এই ম্যাচে পিএসজির হয়ে প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি। আর এই গোল করেই অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর।

ন্যান্তেসের বিপক্ষে ম্যাচের ১২তম মিনিটে গোল করে ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন মেসি। এই গোলের ফলে ক্লাব ক্যারিয়ারে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি।

২০ বছরের দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে মেসি দুইটি ক্লাবে খেলেছেন। বার্সেলোনা ও পিএসজি মিলিয়ে ৭০১ গোল ও ২৯৯ অ্যাসিস্ট রয়েছে তার নামে। আর এই গোল আর অ্যাসিস্ট মিলিয়ে ১০০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

এদিকে এই ম্যাচটি আরেকটি কারণে স্মরণীয় হয়ে থাকবে মেসির জন্য। ২০২২-২৩ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মেসি এ গোলে দাঁড়িয়ে আছেন মাইলফলকের সামনে। এটি মেসির পেশাদার ক্যারিয়ারের ৭৯৯তম গোল। আর মাত্র একটি গোল হলেই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আট শতাধিক গোল করাদের তালিকায় যোগ দেবেন তিনি।

পিএসজিতে যোগ দেয়ার পর প্রথম মৌসুমটা ভালো না কাটলেও চলতি মৌসুমটা দারুণ কাটছে মেসির। লিগের পাশাপাশি জাতীয় দলেও আলো ছড়াচ্ছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। গত বছর আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। যার কারণে গত সপ্তাহে অনুষ্ঠিত ফিফা দ্য বেস্টের পুরস্কারটিও গিয়েছে তার হাতে।

বাংলাদেশ সময়: ১০:১৬:৪২   ৪২২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ